ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

মেসিকে ‘ভদ্রবেশী প্রতারক’ বললেন সাবেক রিয়াল তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ লিওনেল মেসিকে বরাবরই শান্ত, ভদ্র এবং ঠান্ডা মেজাজের ফুটবলার হিসেবে চেনেন সবাই। আসলেই কি তাই? রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক জের্জি দাদেক এবার বোমা ফাটালেন আর্জেন্টাইন খুদেরাজকে নিয়ে।

তার দাবি, যে মেসিকে এত ভদ্র দেখা যায় সে মেসি ভেতরে ভেতরে একদম অন্যরকম, যা কিনা মানুষ বিশ্বাসও করতে পারবে না। সাবেক বার্সা সুপারস্টারকে প্রতারক এবং যন্ত্রণাদায়কও বললেন দাদেক।

সামনেই আরেকটি এল ক্লাসিকো। মেসি বরাবরই এই মর্যাদার লড়াইয়ের বড় আকর্ষণ ছিলেন। তিনি পিএসজিতে চলে যাওয়ায় অনেকটাই রং হারিয়েছে লা লিগার লড়াইটি। কিন্তু মেসির কান্ডকীর্তি এখনও ভোলেননি সাবেক রিয়াল গোলরক্ষক দাদেক।

আত্মজীবনীতে এল ক্লাসিকোর স্মৃতি আওড়াতে গিয়ে মেসিকে রীতিমত ধুয়ে দিয়েছেন দাদেক। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা। মেসি-গার্দিওলার যে জুটিকে মনে রেখেছে ফুটবল বিশ্ব।

কিন্তু দাদেক মনে রেখেছেন নেতিবাচক কারণে। তিনি বলেন, ‘সে (মেসি) ছিল প্রতারক এবং যন্ত্রণাদায়ক। বার্সেলোনা এবং পেপ গার্দিওলাও তাই। তারা খোঁচানোর জন্য প্রস্তুতই থাকতো এবং সেটা করতো নিখুঁতভাবে। তারা হোসে মরিনহো (রিয়ালের তখনকার কোচ) এবং তার দলকে ভীষণ কষ্ট দিতো।’

রিয়ালের সাবেক দুই ডিফেন্ডার পেপে এবং রামোসের সঙ্গে মেসির আচরণের প্রসঙ্গ টেনে দাদেক বলেন, ‘আমি পেপে আর রামোসের সঙ্গে মেসিকে এমন সব অসভ্যতা করতে দেখেছি যে, আপনি হয়তো তার মত ভদ্র এবং দেখতে ভালো মানুষ মনে হওয়া কারো কাছ থেকে এটা কল্পনাও করতে পারবেন না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

মেসিকে ‘ভদ্রবেশী প্রতারক’ বললেন সাবেক রিয়াল তারকা

আপডেট টাইম : ১২:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২