ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছর পর অভিনয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬
  • ৩২০ বার

দীর্ঘ ৩ বছর পর ফের টেলিভিশন নাটকে ফিরছেন অভিনেত্রী ও মডেল মোজেজা আশারাফ মোনালিসা। সর্বশেষ অভিনয়ে করেছিলেন সাগর জাহানের পরিচালনায় ঈদের বিশেষ সিরিজ নাটক ‘সিকান্দার বক্স’। নাটকটি দারুণ জনপ্রিয়তা পায়। আবারও একই পরিচালকের হাত ধরে এই ঈদুল ফিতরের একটি বিশেষ নাটকের মাধ্যমে তিনি পর্দায় ফিরছেন। এখানে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন মোশাররফ করিম।

এ প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘ভালো লাগছে আমার পুরনো জায়গায় কাজ শুরু করছি।বিরতির পর প্রথম নাটকেই আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পারছি এজন্য আমি খুশী। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা সাগর জাহান। এটি একটি ঈদের বিশেষ নাটক। তবে অনেক প্রস্তাব পাচ্ছি কিন্তু সব কাজ করা আমার পক্ষে এখন সম্ভব নয়। তাই একটু ভেবে চিন্তে কাজ করার পরিকল্পনা করছি।’

উল্লেখ্য গত ৩রা এপ্রিল আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। দু’বছর আগে বিয়ে হলেও বেশিদিন স্থায়ী হয়নি সে সম্পর্ক। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন মোনালিসা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তিন বছর পর অভিনয়ে

আপডেট টাইম : ১২:০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬