ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পাকিস্তানি ক্রিকেটারদের হোটেল থেকে বের করে দেওয়া হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের ঘরোয়া লিগ কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে উঠেছে খাইবার পাখতুনখাওয়া ও নর্দার্ন। সূচি অনুযায়ী চলতি মাসে ২৫ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে করাচিতে। সে অনুযায়ী দুই দলের ক্রিকেটাররা অবস্থান করছিল টিম হোটেলে।

কিন্তু ২২ ডিসেম্বর, বুধবার রাতে হঠাৎ করেই নোটিশ আসে হোটেল ছাড়ার। এমন অবস্থায় জামাকাপড় এবং ক্রিকেট কিটসহ হোটেল থেকে বের হয়ে যেতে হয় দুই দলের খেলোয়াড়দের। এমন অবস্থায় বেশ অপমানিত হতে হয়েছে ক্রিকেটারদের। এমন ঘটনার জন্য দায়ি করা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

ক্লাব রোডে অবস্থিত পাঁচ তারকা হোটেল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত দুই দলের জন্য হোটেল বুকিং করা ছিল। তাই সময় শেষ হওয়ায় হোটেল ছাড়তে বলা হয় দুই দলকে। শিডিউল অনুযায়ী রুমগুলো অন্যত্র বুকিং থাকায় খেলোয়াড়দের বের করে দেয়া ছাড়া উপায়ও ছিল না বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

এমন অবস্থায় পিসিবি ম্যানেজমেন্ট অন্য একটি হোটেলে দুই দলের খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করে। এই ঘটনায় দুই দলের জৈব সুরক্ষা বলয়ও ভেঙেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পাকিস্তানি ক্রিকেটারদের হোটেল থেকে বের করে দেওয়া হয়

আপডেট টাইম : ১১:০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১