ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কোরআনে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের বর্ণনা –

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সৃষ্টির সেরা মানুষ আল্লাহর অন্যতম বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন। ইরশাদ হয়েছে, ‘আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে।’ (সুরা : ত্বীন, আয়াত : ৪)

মানুষের সুন্দরতম অবয়ব গঠনের আলোচনা পবিত্র কোরআনে নানাভাবে এসেছে। এতে যেমন আছে মানুষের দেহ সৃষ্টির প্রক্রিয়া, তেমনি আছে দেহের নানা অঙ্গ-প্রত্যঙ্গের সাধারণ বিবরণ। এতে যেমন আছে অঙ্গ-প্রত্যঙ্গের সংযত ব্যবহারের নির্দেশনা, তেমনি আছে অসংযত ব্যবহারের ভয়াবহ পরিণতির কথা। নিম্নে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংক্রান্ত কিছু আয়াত তুলে ধরা হলো।

১. হাত : আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে।’ (সুরা : মায়িদা, আয়াত : ৭)

২. হাতের তালু : আল্লাহ বলেন, ‘তার ফল-সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য হাতের তালু ওল্টাতে (আক্ষেপ করতে) লাগল, যখন তা মাচানসহ ভূমিসাৎ হয়ে গেল।’ (সুরা : কাহফ, আয়াত : ৪২)

৩. হাতের বাহু : আল্লাহ বলেন, ‘আমি তোমার ভাইয়ের দ্বারা তোমার বাহুকে শক্তিশালী করব।’ (সুরা : কাসাস, আয়াত : ৩৫)

৪. হাতের আঙুল : ইরশাদ হয়েছে, ‘আমি যখনই তাদের আহবান করি, যাতে আপনি তাদের ক্ষমা করে দেন তারা কানে আঙুল দেয়।’ (সুরা : নুহ, আয়াত : ৭)

৫. হাতের আঙুলের অগ্রভাগ : আল্লাহ বলেন, ‘কিন্তু তারা যখন একান্তে মিলিত হয়, তখন তোমাদের প্রতি আক্রোশে তারা নিজেদের আঙুলের অগ্রভাগ দাঁতে কাটিয়া থাকে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১১৯)

৬. চেহারা : অজুসংক্রান্ত আয়াতে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে।’ (সুরা : মায়িদা, আয়াত : ৭)

৭. দাঁত : কিসাসসংক্রান্ত দীর্ঘ আয়াতে আল্লাহ বলেন, ‘দাঁতের বদলে দাঁত।’ (সুরা : মায়িদা, আয়াত : ৪৫)

৮. চোখ : উক্ত আয়াতেই ইরশাদ হয়েছে, ‘চোখের বদলে চোখ।’ (সুরা : মায়িদা, আয়াত : ৪৫)

৯. নাক : আল্লাহ বলেন, ‘নাকের বদলে নাক।’ (সুরা : মায়িদা, আয়াত : ৪৫)

১০. কান : আরো ইরশাদ হয়েছে, ‘কানের বদলে কান।’ (সুরা : মায়িদা, আয়াত : ৪৫)

১১. গাল : আল্লাহ বলেন, ‘তুমি অহংকারবশে তোমার গাল ফিরিয়ে নিয়ো না (অবজ্ঞা কোরো না)। (সুরা : লুকমান, আয়াত : ১৮)

১২. চিবুক : ইরশাদ হয়েছে, ‘তারা কাঁদতে কাঁদতে চিবুকের ওপর (ভূমিতে) লুটিয়ে পড়ে।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ১০৯)

১৩. চুল ও দাড়ি : হারুন (আ.)-এর ভাষ্যে ‘হে আমার সহোদর! শ্মশ্রু ও চুল ধোরো না।’ (সুরা : ত্বহা, আয়াত : ৯৪)

১৪. কপাল : আল্লাহ বলেন, ‘যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইবরাহিম তার ছেলেকে কপাল নিচু করল (কাত করে শোয়াল)।’ (সুরা : সাফফাত, আয়াত : ১০৩)

১৫. জিহ্বা ও ঠোঁট : ইরশাদ হয়েছে, ‘(আল্লাহ কি দান করেননি) জিহ্বা ও দুই ঠোঁট।’ (সুরা : বালাদ, আয়াত : ৯)

১৬. মাথা : আল্লাহ বলেন, ‘তোমাদের মাথায় মাসাহ করবে।’ (সুরা : মায়িদা, আয়াত : ৭)

১৭. পা : অজুসংক্রান্ত আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে।’ (সুরা : মায়িদা, আয়াত : ৭)

১৮. মাথার পেছনের দিক : আল্লাহ বলেন, ‘তোমরা তাতে ঈমান আনো আমি মুখমণ্ডলগুলো বিকৃত করে অতঃপর সেগুলোকে পেছনের দিকে ফিরিয়ে দেওয়ার আগে।’ (সুরা : নিসা, আয়াত : ৪৭)

১৯. মাথার সামনের চুল : আল্লাহ বলেন, ‘অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণ থেকে, তাদের পাকড়াও করা হবে মাথার ঝুঁটি ও পা ধরে।’ (সুরা : আর-রহমান, আয়াত : ৪১)

২০. কণ্ঠনালি : ইরশাদ হয়েছে, ‘কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে।’ (সুরা : কিয়ামা, আয়াত : ২৬)

২১. গলা : ইরশাদ হয়েছে, ‘যখন তোমাদের প্রাণ গলায় চলে এসেছিল।’ (সুরা : আহজাব, আয়াত : ১০)

২২. মাংস : আল্লাহ বলেন, ‘অতঃপর আমি হাড়ের গায়ে মাংসে আচ্ছাদন করি।’ (সুরা : মুমিনুন, আয়াত : ১৪)

২৩. হাড় : আল্লাহ বলেন, ‘সে বলে, কে হাড়ে প্রাণ সঞ্চার করবে, যখন তা পচে গলিয়া যাবে?’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৭৮)

২৪. রক্ত : ইরশাদ হয়েছে, ‘যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করবে না।’ (সুরা : বাকারা, আয়াত : ৮৪)

২৫. গায়ের চামড়া : আল্লাহ বলেন, ‘এতে যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের গায়ের চামড়া রোমাঞ্চিত হয়।’ (সুরা : জুমার, আয়াত : ২৩)

২৬. মেরুদণ্ড : আল্লাহ বলেন, ‘এটা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে।’ (সুরা : তারিক, আয়াত : ৭)

২৭. লজ্জাস্থান : আল্লাহ বলেন, ‘(তারাই মুমিন) যারা নিজেদের লজ্জাস্থানকে সংযত রাখে।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৫)

২৮. ঘাড়ের রগ : ইরশাদ হয়েছে, ‘আমি তার ঘাড়ের রগ অপেক্ষাও নিকটতর।’ (সুরা : কাফ, আয়াত : ১৬)

২৯. চোখের পাতা : আল্লাহ বলেন, ‘আপনি চোখের পাতা ফেলার আগেই আমি তা আপনাকে এনে দেব।’ (সুরা : নামল, আয়াত : ৪০)

আল্লাহ সবাইকে অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক ও সংযত ব্যবহারের তাওফিক দান করুন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কোরআনে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের বর্ণনা –

আপডেট টাইম : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১