ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

একই পরিবারের পাঁচজন ইসলাম গ্রহণ করলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খ্রিস্টানপাড়ার একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের প্রতি ভাললাগা থেকে তারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছেন বলে জানান।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ্’র আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের নামও পরিবর্তন করা হয়েছে। তবে বিষয়টি শুক্রবার বিকালে প্রকাশ পায়।

তাদের প্রত্যেকেরই ইসলামি নাম রাখা হয়েছে। এর মধ্যে ছিন্টু রায়ের নাম পরিবর্তন করে সেন্টু ইসলাম খলিফা, তার স্ত্রী লিন্ডা রায়ের নাম আয়েশা খলিফা, পুত্র ভিক্টরের নাম তামিম ইসলাম খলিফা, এডমন্ডের নাম রিয়াজুল ইসলাম খলিফা ও উর্মীর নাম পরিবর্তন করে উর্মী ইসলাম খলিফা রাখা হয়েছে।

সেন্টু ইসলাম খলিফা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ-নছিহত শুনে ও ইসলামি বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রথমে স্থানীয় মসজিদের ইমামের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

একই দিন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ্র আদালতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের বিষয়ে এফিডেভিট সম্পন্ন করেন। ইসলামি আদর্শ নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে সকলের নিকট দোয়া কামনা করেন সেন্টু ইসলাম।

এ ব্যাপারে নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, ওই পরিবারের কোনো প্রকার সাহায্যে সহযোগিতার প্রয়োজন হলে তা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

একই পরিবারের পাঁচজন ইসলাম গ্রহণ করলেন

আপডেট টাইম : ০৭:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১