ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিল সৌদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব সরকার। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে সৌদি সরকার জানায়, শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত যেকোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করতে হবে। একই সঙ্গে আবেদন পত্রের সঙ্গে টিকার সনদের অনুলিপি জমা দিতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বিদেশিদের জন্য এরই মধ্যে ‘ইতমারনা’ ও ‘তায়াক্কালানা’ নামের দু’টি অ্যাপ চালু করেছে। এ অ্যাপগুলোর মাধ্যমে ওমরাহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ কমায় এক মাস ধরে বিধি-নিষেধ তুলে নেয় সৌদি সরকার। এরই মধ্যে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব বিধি তুলে দেওয়াসহ সেখানে ধারণ ক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। তবে মসজিগুলোতে বাধ্যতামূলক মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিল সৌদি

আপডেট টাইম : ০২:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১