ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

ঠাট্টার ছলে উগান্ডা যাচ্ছেন মাহিয়া মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মোটরসাইকেলে কোথাও ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্বামী রাকিবসহ বেশ কয়েকজন। মাহিকে দেখা গেছে স্বামীর বাইকের পেছনে, কাঁধে বড় ব্যাগ। সেই পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন- ‘উগান্ডা যাই’। তাদের সেই ছবিগুলো তুলেছেন তারেক হাওলাদার নামে একজন। মাহি তার পোস্টে সেই নামটি যুক্ত করে দিয়েছেন। তিনি যে মজার ছলেই এমন ক্যাপশন দিয়েছেন সেটি বলার অপেক্ষা রাখে না। নেটিজেনরাও তার পোস্টে একের পর এক কমেন্ট করেছেন, ‘যাত্রা শুভ হোক’।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর সুখের সংসার সাজিয়েছেন নায়িকা। মাহি ও রাকিব দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। রাকিবের সঙ্গে মাহির বন্ধুত্ব বেশ পুরনো। দুজনের মতের মিল এবং বোঝাপড়াও ভালো। আর তাই ৯ বছরের বন্ধুত্বকে বিয়েতে রূপ দিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাট্টার ছলে উগান্ডা যাচ্ছেন মাহিয়া মাহি

আপডেট টাইম : ১০:১৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১