ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিশো-মেহজাবীনের নাচের ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তারা। এ জুটিকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্ত-অনুরাগীদের। এবার এই জুটির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়—একটি স্টেজে দাঁড়িয়ে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। সাদা রঙের কেডসের সঙ্গে কালো রঙের প্যান্ট-শার্ট পরেছেন নিশো। অন্যদিকে মেহজাবীনের পরনেও প্যান্ট-শার্ট। এক পর্যায়ে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সঙ্গে নাচতে শুরু করেন তারা। ২১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে নিশো-মেহজাবীনের দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

প্রিয় জুটির এমন পারফরম্যান্স দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। আরশাদ নামে একজন লিখেছেন, ‘ওয়াও! অসাধারণ হয়েছে। এত ভালো লাগলো বলে বোঝাতে পারব না।’ জয় লিখেছেন, ‘সত্যি অসাধারণ।’ কেউ কেউ পুরো পারফরম্যান্সের ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে পরিচালক মহিদুল মহিম নির্মাণ করেন একক নাটক ‘শিল্পী’। চলতি বছরের ১৮ জানুয়ারি মুক্তি পায় নাটকটি। এ নাটকের জন্য পরিচালক ‘বুক চিন চিন করছে হায়’ গানটি রিমেক করেন। আর এই গানের সঙ্গে পারফর্ম করেন এই জুটি। তারই কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নতুন করে ভাইরাল হওয়া ভিডিওটিতে এই গানে পারফর্ম করেছেন নিশো-মেহজাবীন।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাস্তব’ সিনেমায় ব্যবহার করা হয় ‘বুক চিন চিন করছে হায়’ গানটি। কবীর বকুলের লেখা এই গানে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। আর ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক মান্না ও পূর্ণিমা। এই গান ব্যবহার করা হয় নাটকটিতে। গানটি কাভার করেছেন জাহেদ পারভেজ পাভেল ও তাসনিম আনিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিশো-মেহজাবীনের নাচের ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ০২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১