ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

মারধরের অভিযোগ স্বামীকে জেলে পাঠালেন পুনম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বামী মারধর করেছেন। এমনই অভিযোগ করেছেন পুনম পাণ্ডে। সেই অভিযোগের ভিত্তিতে বলিউডের বিতর্কিত নায়িকার স্বামীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুনম ভর্তি রয়েছেন হাসপাতালে।

সোমবার রাতের দিকে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন পুনম। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার পুনমের স্বামী স্যাম বম্বকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এই প্রথম স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন না পুনম। গত বছরের সেপ্টেম্বরে একই অভিযোগ তুলেছিলেন। বিয়ের ঠিক ২১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। গোয়ায় হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেন এই বিতর্কিত নায়িকা।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকার পুনম বলেছিলেন, ‘স্যামের সঙ্গে আমার একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। যা দ্রুতই মারাত্মক আকার নেয়। এর পরই ও আমাকে মারতে শুরু করে। আমার গলা টিপে ধরে। আমার মনে হচ্ছিল আমার দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে যাবে। আমার মুখে ঘুষি মারে, চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোনায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের ওপর হাঁটু গেড়ে বসে আমার ওপর নির্যাতন চালায়।’

সেই অভিযোগের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সব মনোমালিন্য ভুলে আবারও সুখের সংসার পাততে প্রস্তুত হয়ে গিয়েছিলেন পুনম। তিনি বলেছিলেন, ‘আমরা নিজেদের মধ্যে সব মনোমালিন্য ভুলে আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারেন, আমরা আবার এক হয়ে গেলাম। আসলে কী জানেন, আমরা একে অপরকে এতটাই ভালোবাসি, আসলে পাগলের মতো ভালোবাসি… তাই। আর সত্যি করে বলুন না, কোন বিয়েতে চড়াই-উতরাই থাকে না?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মারধরের অভিযোগ স্বামীকে জেলে পাঠালেন পুনম

আপডেট টাইম : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১