ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

শর্তে বদল চান আরিয়ানের বান্ধবী মুনমুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন মুনমুন ধর্মেচা এবং আরবাজ মার্চেন্ট। ২৮ অক্টোবর কয়েকটি শর্তে তাদের জামিন মেলে।

সেসবের মধ্যে দুটি শর্ত নিয়ে আপত্তি তুলেন আরিয়ানের বান্ধবী মুনমুন। খবর আনন্দবাজারের।

এ বিষয়ে সোমবার (৮ নভেম্বর) ভারতের বম্বে হাইকোর্টে আবেদন করেন তিনি।

মুনমুন ধামেচা আবেদনে বলেন- তার জামিনের দুটি শর্ত যেন পুনর্বিবেচনা করে ছাড় দেওয়া হয়।

এগুলো হলো- মুম্বাইয়ের বদলে দিল্লির নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দপ্তরে হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হোক। তদন্তকারী কর্মকর্তাকে গন্তব্যের তথ্য জানানোর শর্তটিতে ছাড় দেওয়া হোক।

মুনমুনের পক্ষে এই আবেদন করেন তার আইনজীবী আলি কাসিফ খান। তবে বম্বে হাইকোর্ট এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

আবেদনে মুনমুন জানান, তার বাড়ি মুম্বাইয়ের বাইরে। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে দিল্লিতেও থাকেন। শর্ত দুটি মানতে হলে তাকে মধ্যপ্রদেশ, মুম্বাই এবং দিল্লি ছোটাছুটি করতে হবে। তাই হাইকোর্টের কাছে দুটি বিষয়ে ছাড় চান তিনি।

এর আগে ২৮ অক্টোবর কয়েকটি শর্তে জামিন পান মুনমুন। ওই শর্তের মধ্যে ছিল-প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এনসিবির মুম্বাইয়ের দপ্তরে হাজিরা দেওয়া।

অপরটি হলো- তদন্তকারী কর্মকর্তাকে না জানিয়ে মুম্বাই ছেড়ে বাইরে যাওয়া যাবে না। আর গেলেও গন্তব্যের বিবরণ আগে থেকে জানাতে হবে।

গত ৩ অক্টোবর মাদককাণ্ডে আরিয়ানের সঙ্গে গ্রেফতার হন আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শর্তে বদল চান আরিয়ানের বান্ধবী মুনমুন

আপডেট টাইম : ১২:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১