ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

জীবন ফুরিয়ে যাবে, প্রতিটি মুহূর্ত উপভোগ করো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বহুদিন ধরে পর্দা থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে শোবিজ থেকে দূরে থাকলেও এই অভিনেত্রী সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সোমবার (০৮ নভেম্বর) ফেসবুকে ভক্তদের একটি বার্তা দিয়েছেন শাবনূর। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে। ’

সম্প্রতি শোনা গিয়েছে, দীর্ঘদিন পর দেশে ফিরছেন শাবনূর। করোনার কারণে প্রায় দুই বছর ধরে দেশে ফিরতে পারেননি তিনি। তবে এবার নাকি তার আসন্ন জন্মদিন (১৭ ডিসেম্বর) নিজের মাতৃভূমিতেই উদযাপন করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে দেশে ফিরে অভিনয়ে ফেরার কথা জানাবেন এবং সিনেমা পরিচালনারও ঘোষণা দেবেন বলেও গুঞ্জন। তবে এসব নিয়ে শাবনূর এখনো মুখ খোলেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জীবন ফুরিয়ে যাবে, প্রতিটি মুহূর্ত উপভোগ করো

আপডেট টাইম : ০৩:০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১