ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

বাংলাদেশ ম্যাচের আগে হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে হোল্ডার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সুপার টুয়েলভে টানা দুই হারে কোণঠাসা বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশও হেরেছে দুই ম্যাচ। শুক্রবার দুই দলের মুখোমুখি লড়াইটি তাই ভীষণ গুরুত্ববহ, টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই।

এমন এক ম্যাচের আগে হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ঢুকে গেলেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। বাঁহাতি পেসার ওবেদ ম্যাকয়ের চোটে বদলি হিসেবে ডাক পেয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের সুপার টুয়েলভপর্বের প্রথম ম্যাচে খেলেছেন ম্যাকয়। কিন্তু ডান পায়ের ইনজুরি তার বিশ্বকাপটাই শেষ করে দিয়েছে।

ম্যাকয়ের বদলে সাবেক অধিনায়ক হোল্ডারকে ক্যারিবীয় বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করার অনুমোদন দিয়েছে আইসিসি। রিজার্ভ হিসেবে তিনি অবশ্য আগেই দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে হোল্ডারকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, ‘জেসন হোল্ডার তো আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতে আছে। তাই দলের সঙ্গে তার মানিয়ে নিতে সমস্যা হবে না। সে একজন অভিজ্ঞ এবং বুদ্ধিমান ক্রিকেটার। আমরা জানি সে এই সুযোগটা লুফে নিতে মুখিয়ে আছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

বাংলাদেশ ম্যাচের আগে হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে হোল্ডার

আপডেট টাইম : ১০:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১