ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দিপীকার গানে সন্ধ্যায় নাচবেন শানু, মীম, মেহজাবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫
  • ৬৯৬ বার

ঢাকায় এসে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। শনিবার দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। লাক্সের একটি ক্যাম্পেইনে অংশ নিতে সন্ধ্যা ৭টায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজদর্শন হলে অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। অনুষ্ঠানের একটি পর্বে দিপীকা অভিনীত সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন বাংলাদেশের তিন লাক্স সুন্দরী শানারেই দেবী শানু, বিদ্যা সিনহা মীম ও মেহজাবিন।

কয়েক মাসে ১২ লাখের উপর ভক্ত মোবাইল ফোনে মিসডকল প্রদানের মাধ্যমে লাক্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সেখান থেকে নির্বাচিত ১ হাজার ভক্ত আজ সন্ধ্যায় দীপিকার সাক্ষাৎ পাবেন। এটিই প্রথম দিপীকার ঢাকা সফর।

আয়োজকরা জানান, অনুষ্ঠান দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে দীপিকাকে নিয়ে প্রোডাক্ট ক্যাম্পেইন করা হবে। দ্বিতীয় পর্বে দিপীকা অভিনীত বিভিন্ন সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করবেন শানারেই দেবী শানু, বিদ্যা সিনহা মীম ও মেহজাবিন। কোরিওগ্রাফির একটি বড় ভূমিকায় রয়েছেন দেশের প্রখ্যাত ড্যান্সার-কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দিপীকার গানে সন্ধ্যায় নাচবেন শানু, মীম, মেহজাবিন

আপডেট টাইম : ০৬:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫