ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অজয়-অক্ষয়-সালমানের বিরুদ্ধে মামলা দায়ের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৯ সালে ভারতের হায়দরাবাদ শহরতলিতে এক চিকিৎসককে গণধর্ষণের পর তাকে খুন করে দেহ পুড়িয়ে ফেলে চার দুষ্কৃতকারী। সেই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির আইনজীবী মামলা দায়ের করেছেন টলিউড এবং বলিউড-এর মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে। তার দাবি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সব তারকা ধর্ষণের শিকারের আসল পরিচয় জানিয়ে দিয়েছিলেন। অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক।

এই মামলায় নাম রয়েছে অনুপম খের, ফারহান আখতার, সালমান খান, অজয় দেবগণ, অক্ষয় কুমার, সালাম, মহারাজা রাভি তেজ, রাকুল প্রীত সিং, আল্লু শিরীষ, চর্ম্মে কাউর এবং আরও বেশ কয়েকজন তারকার। আদালতের রায় রয়েছে কোনও রকম পাবলিক প্ল্যাটফর্মে ধর্ষণের শিকারের পরিচয় দেওয়া যাবে না।

দিল্লির আইনজীবী গৌরব গুলাতি সবজি মন্ডি পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধি ২২৮ এ ধারায় মামলা রুজু করেছেন। পিটিশন দায়ের করেছেন তিস হাজারী আদালত-এ।তিনি দাবি করেছেন, আদালতের নির্দেশের অবমাননা করে এই সব তারকা বুঝিয়ে দিয়েছেন তারা দেশের দায়িত্ববান নাগরিক নন। তারা নির্যাতিতা ও তার পরিবারের গোপনীয়তা বজায় রাখতে পারেননি। সমাজের সামনে সঠিক উদাহরণ স্থাপন করতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অজয়-অক্ষয়-সালমানের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট টাইম : ০৩:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১