ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অর্থহীন’ এর সাবেক গিটারিস্ট পিকলু মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১২৩ বার

অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ড ‘অ্যাভয়েডরাফা’র রায়েফ আল হাসান রাফা।

গতকাল শুক্রবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফর্মেন্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।’ তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলেও জানান রাফা।

শোক প্রকাশ করে রাফা লিখেছেন, ‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তার শূন্যতা কখনো পূরণ হবে না।’

পিকলুর মৃত্যুতে অনেকেই শোক জানাচ্ছেন। ফেসবুকে ব্যান্ড ভাইকিংস লিখেছেন, ‘আমরা একটি রত্ন হারিয়েছি। পিকলু ভাই, শান্তিতে থাকুন।’

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও একবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি ছিলেন এই গিটারিস্ট।

পিকলুর পরিবারের সদস্যরা কেউ দেশে না থাকায় আপাতত মালিবাগের মাল্টিকেয়ার হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকার মত ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন পিকলু। সেশন গিটারিস্ট হিসেবেও অনেক ব্যান্ড এবং শিল্পীদের সঙ্গে তাকে দেখা গেছে। নব্বইয়ের দশকের প্রথম দিকে কিছুদিন তিনি ওয়ারফেজে ছিলেন। এরপর ১৯৯৯ সালে তিনি অর্থহীন ব্যান্ডে যোগ দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অর্থহীন’ এর সাবেক গিটারিস্ট পিকলু মারা গেছেন

আপডেট টাইম : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪