ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে : আসিফ নজরুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার কোন আসনে কে প্রার্থী, দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময় কারও চোখ রাঙানিতে ইসির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ছাত্রদল সম্পাদক অফিসার্স অ্যাড্রেসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান মিছিল মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে : তারেক রহমান মাহি ও জয়কে গ্রিনকার্ড দিল না যুক্তরাষ্ট্র জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

অমর সঙ্গী’তে সোমেশ্বর অলির গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৪৭ বার

অমর সঙ্গী’ নামটা শুনলে আজও বাঙালির মনে ভেসে ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিজয়েতা পণ্ডিতের মুখ। এবার সেই একই নামে কলকাতায় নির্মিত হয়েছে নতুন ধাঁচের সিনেমা। যেখানে প্রেমের সঙ্গে মিশে যাবে ভূতের ভয় আবার থাকবে কমেডিও। সিনেমায় জুটি বেঁধেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। এর পরিচালক দিব্য চ্যাটার্জি। আর এতে থাকছে বাংলাদেশি গীতিকবি সোমেশ্বর অলির গান। শিরোনাম ‘পুরনো প্রেমের পদ্য’।

এই গীতিকার বলেন, ‘সোহিনী-বিক্রম অভিনীত ছবিটিতে লিখেছি, আগামী ৩১ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এর আগেই আসবে গান। এটা কলকাতায় আমার প্রথম গান। এর সংগীত করেছেন অর্কপ্রভু।’

শাকিব খানের ‘প্রিয়তমা’য় তুমুল আলোচিত হয় অলির লেখা ‘ঈশ্বর’ গানটি। আর কলকাতায় যুক্ত হওয়ার পেছনে ‘ঈশ্বর’ও হাত রয়েছে বলে জানান এই গীতিকার।

সোমেশ্বর অলির ভাষ্য, ‘বাংলাদেশি একজন সাংবাদিকের সঙ্গে কানে পরিচয় হয়েছিল ওই নির্মাতার। নির্মাতা “ঈশ্বর” গান শোনার পর ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে এবং আমার সঙ্গে কথা বলে।’

সম্প্রতি অবমুক্ত হয়েছে ‘অমর সঙ্গী’র পোস্টার। এতে দেখা যাচ্ছে সাদা কালো সোহিনী হাঁ করে যেন ভয় দেখাচ্ছেন। আর তার ঘাড়ে চেপে হাসছেন বিক্রম। ফলে পোস্টার দেখেই খানিক আন্দাজ করা যাচ্ছে যে, কাকে এই সিনেমাতে ভূতের চরিত্রে দেখা যেতে পারে। যদিও সেই অনুমান কতটা সত্যি সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে। এটি প্রযোজনা করেছেন অভিনব ঘোষ, ড্রিমস অন সেল এবং হ্যান্ডিক্রাফট পিকচার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

অমর সঙ্গী’তে সোমেশ্বর অলির গান

আপডেট টাইম : ০৬:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪