ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৬ বছর পর আঁখি আলমগীরের সঙ্গে আসিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
  • ৬২২ বার

আজ নারী দিবস। দিনটিতে কাছের ও দূরের সব নারীকে শুভেচ্ছা জানাচ্ছেন পুরুষেরা। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় গায়ক আসিফ আকবরও।

নারী দিবস উপলক্ষে আসিফ আকব নিজের ফেসবুকে লিখেছেন। তিনি সেখানে জানিয়েছেন ১৬ বছর পর আবারো একসঙ্গে গান করতে যাচ্ছেন আঁখি আলমগীরের সঙ্গে। তিনি লেখেন, ‘ইন্ডাষ্ট্রিতে কাজ করি অন্তঃত দেড় যুগ। সফলতা ব্যর্থতার মধ্যে দিয়েই ক্যারিয়ার চলছে। গান গাওয়ার বাইরেও অনেক কিছু করতে হয় আমাদের। বিশেষ করে যখন কোনও শিল্পী অসুস্থ এবং অসহায় হয়ে পড়েন, তখন আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর।

আঁখি আলমগীর। শিশুশিল্পী হিসেবে ‘ভাত দে’ ছবিতে জাতীয় পুরস্কার পেয়েছে ছোট বেলাতেই। আমি তার কাছে প্রতিদিনই শিখছি এবং অবাক হচ্ছি। একটা মানুষ বিপদে পড়লে কিভাবে তার পাশে দাঁড়াতে হয়, সেটা আঁখি জানে। স্পষ্টভাষী আঁখিকে আমি ‘লিডার’ বলে ডাকি এবং সে এই যোগ্যতা রাখে।

ক্যারিয়ারের দীর্ঘসময় একসঙ্গে পথ চললেও গান গেয়েছি মাত্র একখানা, যেটা অনুল্লেখযোগ্য। এটা নিয়ে হয়তো লিডারের অভিমান ছিলো, নয়তো আমারই ভুল। গ্যাপটাকে আর প্রলম্বিত করতে চাইনি। আমরা একসঙ্গে ‘প্রজেক্ট আঁখি আলমগীর’ শিরোনামে কাজ শুরু করেছি। ইতিমধ্যে একটা গান ‘বেসামাল মন’ এর রেকর্ডিং হয়ে গেছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কানে পৌঁছে যাবে।

বিশ্ব নারী দিবসে আঁখির প্রতি সম্মান ও ভালোবাসা রইলো। লিডারকে বলতে চাই- দেরি হয়েছে তো কী হয়েছে! সময় তো শেষ হয়ে যায়নি!!’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ বছর পর আঁখি আলমগীরের সঙ্গে আসিফ

আপডেট টাইম : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬