ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬
  • ৬৮৩ বার

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জয় বাংলা কর্নসার্টের দ্বিতীয় আসরের পর্দা উঠেছে।

সোমবার ঢাকা আর্মি স্টেডিয়ামে বিকাল সাড়ে চার পর শুরু হয় কনসার্ট। চলবে রাত ১১টা পর্যন্ত। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং এর সহযোগী সংস্থা ইয়ং বাংলা আয়োজিত কনসার্টে গান শোনানোর পাশাপাশি এবারও শোনানো হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের দিনটিতে গত বছর থেকে জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে সিআরআই।

সিআরআই থেকে জানানো হয়েছে, ৭ মার্চের ভাষণের ভিডিও ও স্থিরচিত্র ভারত থেকে রঙিন করিয়ে আনা হয়েছে। ব্যান্ডগুলোর পরিবেশনার ফাঁকে মঞ্চের সঙ্গে স্থাপিত বিশাল পর্দায় দেখানো হবে ভাষণের এই বিশেষ সংস্করণ। এটি প্রচারের আগে ঘোষিত হবে ভাষণ প্রদর্শনীর বার্তা। সিআরআই নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রর্দশিত হবে কনসার্টে। এবারের আয়োজনে অংশ নিচ্ছে সাতটি ব্যান্ড। অংশ নেয়া ব্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ওয়ারফেজ ব্যান্ডের ড্রামার টিপু জানান, তারা বিটলস তারকা জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি পরিবেশন করবেন। ওয়ারফেজ ছাড়াও গানটিতে কণ্ঠ মেলাবেন কনসার্টে অংশ নেয়া অন্য ব্যান্ডের শিল্পীরা।

ওয়ারফেজ আরও গাইবে ‘ধূসর মানচিত্র’গানটি। ব্যান্ডের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘অসামজিক’-এর এই গানটির এক পর্যায়ে কমলের গিটারে বেজে ওঠে ‘একুশের গান’-এর সুর। বহু কনসার্টেই এই গানটি তারা গেয়েছে। এবারের কনসার্টে কেবল গিটারের তারে নয়, শিল্পীদের গলায়ও শোনা যাবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’গানটির কয়েক কলি।

আরো থাকছে এই সময়ের দাপুটে ব্যান্ড আরবোভাইরাস। কখনও তারা মঞ্চে গিটার ভেঙে আলোচনার জন্ম দেয়, কখনও ক্রাউড সার্ফিংয়ের মাধ্যমে সৃষ্টি করে উন্মাদনা। তাদের কনসার্ট মানেই চমক।

গত বছরের দারুণ সফল একটি আয়োজন ছিল এই কনসার্ট। গান শুনতে আর্মি স্টেডিয়ামে তারুণ্যের ঢল নামে সেবার। অংশ নেয় ওয়ারফেইজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, শিরোনামহীন, নেমেসিস, আরবোভাইরাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট শুরু

আপডেট টাইম : ১০:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬