ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ফাইনালে থাকছেন সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০১৬
  • ৪০৫ বার

এশিয়া কাপ টি২০ ক্রিকেটের শিরোপার লড়াইয়ে ভারতের মোকাবিলায় নামবে স্বাগতিক বাংলাদেশ। এর আগে শনিবার হঠাৎ আশঙ্কার এক কালো মেঘ ভর করেছিল বাংলাদেশ শিবিরে।

সেই আশঙ্কা ছিল বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফাইনালে না খেলা নিয়ে। তবে আশঙ্কা কেটে গেছে। সাকিবের চোট গুরুতর নয়। আর ফাইনালে তার খেলার বিষয়েও নেই কোনো অনিশ্চয়তা। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান জানিয়েছেন তেমনটাই।

শুক্রবারই অনুশীলনের সময় বাম ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব। এজন্য শনিবার তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এদিন অনুশীলন করতে নামেন সাকিব এবং একই স্থানে ফের চোট পান। ফলে ফাইনালে তার খেলার বিষয়ে অনিশ্চয়তা নেমে আসে। তবে ফিজিওর কথায় সেই অনিশ্চয়তা দূর হয়েছে আপাতত।

বায়েজিদ ইসলাম খান জানান, এ ধরনের চোটের ক্ষেত্রে সেরে উঠতে সাধারণত ৪৮ ঘণ্টা সময় লাগে। এজন্যই সাকিবকে শনিবার বিশ্রামে থাকতে বলা হয়েছিল। এরপরও তিনি শনিবার অনুশীলন করতে মাঠে নামেন। পরে একই জায়গায় চোট পান। তবে এই চোট বেশি গুরুতর নয়। আশা করা যায়, ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। সুতরাং তার ফাইনালে খেলা নিয়েও সংশয় নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফাইনালে থাকছেন সাকিব

আপডেট টাইম : ১০:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০১৬