ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সবার প্রশ্ন, নুসরাতের সন্তানের বাবা কে?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা এই নায়িকার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এসেছে বহু আগেই। সম্প্রতি সন্তান পেটে তার জলকেলির ছবি নিয়ে চর্চা হচ্ছে নেটিজেনদের মধ্যে।
মাস কয়েক আগের এক ফটোশ্যুটের সেই ভিডিও বুধবার নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন নুসরাত।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে— আগামী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন নায়িকা। কিন্তু সন্তানের বাবা কে এখনও জানাননি তিনি।
ইতোমধ্যে স্বামী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্কের চরম অবনতি হয়েছে। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও এই সম্পর্ক আর জোড়া লাগার নয়।
নিখিল পরিণতি জেনে নিজের মতো চলছেন, বিচ্ছেদের বিষয়ে তার কোনো আপত্তি নেই। কিন্তু নুসরাত ডিভোর্সে বিশ্বাসী নন। তার ভাষ্য— নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি, তা হলে বিচ্ছেদ লাগবে কেন। টালিউড নায়িকার মতে, নিখিলের সঙ্গে স্রেফ ‘লিভ টুগেদার’ করেছেন তিনি।
নুসরাত-নিখিল আলাদা বাসায় থাকছেন, এ খবর ছড়িয়ে যাওয়ার পরই আরেক গুঞ্জন ছড়িয়ে পড়েছে— নুসরাত নাকি টালিউড অভিনেতা যশের প্রেমে মজেছেন। এ কারণেই নিখিলের সঙ্গে তার পারিবারিক কলহ শুরু।
এসব কারণে নুসরাতের অনাগত সন্তানের বাবা কে, সেটি এখন কোটি টাকার প্রশ্ন। নায়িকার ভক্ত ও সমালোচকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ প্রশ্নের উত্তর জানতে।
কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত টু-শব্দটি পর্যন্ত করেননি নুসরাত। সন্তানের পিতৃপরিচয় নিয়ে বিপাকে পড়েছেন নায়িকা। চারদিক থেকে একই প্রশ্ন— নিখিল নন, তবে নুসরাতের সন্তানের বাবা কে?
কারণ নিখিল আগেই ওই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন।
সম্প্রতি নতুন অতিথি আসার খবরের পাশাপাশি একটি সুখবরও দিয়েছেন টালিউড সুন্দরী। সম্প্রতি বেবিবাম্প নিয়েই একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন নুসরাত। সেই লুক প্রকাশ্যে না এলেও, এদিন শ্যুটিং সেটে একটি কালো রঙা হুডিতে পৌঁছেছিলেন নুসরাত। অন্যদিকে ছাই রঙা পোশাকেও এদিন ভ্যানিটি ভ্যানের মধ্যে নুসরাতের সেলফি ইতোমধ্যেই সামনে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে আক্রমণের শেষ নেই, ‘নষ্ট মেয়ে’র তকমা জুটেছে। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দূরে থাকছেন না নুসরত; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করে চলেছেন তিনি। এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনেরও মুখোমুখি হলেন।

বেবিবাম্প নিয়ে এর আগে কারিনা, আনুষ্কাদের শ্যুটিং ফ্লোরে দেখা গেছে। করোনাকালেও মাতৃত্বের পিছুটান এই বলি নায়িকাদের শ্যুটিং ফ্লোরে যাওয়া থেকে আটকাতে পারেনি। কারণ এটিই এখন নিউ নরমাল। প্রেগন্যান্ট মানেই অভিনেত্রী ঘরে বসে থাকবে সেই দিন এখন অতীত। এবার সেই ট্রেন্ড ফলো করলেন নুসরাত জাহান। টলি নায়িকাদের ক্ষেত্রে এই মামলাতেও দৃষ্টান্ত স্থাপন করলেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম জানায়, এই বিজ্ঞাপনেই নাকি নিজের বেবিবাম্পের সুস্পষ্ট ঝলক প্রকাশ্যে আনতে চলেছেন নুসরাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সবার প্রশ্ন, নুসরাতের সন্তানের বাবা কে?

আপডেট টাইম : ০২:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১