ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শুটিং প্রায় শেষ, ঈদে আসছে ‘লিডার, আমিই বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ঈদ কেন্দ্র করে বেশ কিছু সিনেমা মুক্তির কথা চাউর হয়েছে ঢালিউডে। এ তালিকায় নতুন সংযোজন চিত্রনায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। ছবিটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। তপু খানের পরিচালনায় ‘লিডার, আমিই বাংলাদেশ’র নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরই মধ্যে এটির ৬০ ভাগ শুটিং শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে আসবে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া এমন তথ্য জানিয়েছে।

পরিচালক তপু খান বলেন- বেঙ্গল মাল্টিমিডিয়া, শাকিব খান, বুবলীসহ সকল কলা-কুশলীর সহযোগিতায় আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। প্রতিদিন শাকিব ভাই, বুবলীসহ সবাই যথা সময়ে সেটে এসে শুটিং শুরু করছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্র সমন্বয় প্রতিদিনই উপস্থিত থেকে সব বিষয়ে সহযোগিতা করছেন। বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়লেও আমরা ইতিমধ্যে ৬০ভাগ শুটিং শেষ করতে পেরেছি। সামনের কাজগুলোও একই ভাবে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস।

জানা গেছে, গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল সিনেমাটির । উত্তরার বিভিন্ন লোকেশনে টানা ৮দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেওয়া হয়। তবে গত ১৭ জুন থেকে ফের বিএফডিসিতে টানা ৫দিন শুটিং চলে ছবিটির। পরে সেট পরিবর্তনের জন্য ২দিনের বিরতি দিয়ে ২৪ জুন পুনঃরায় শুরু হবে এর শুটিং। চলবে টানা ১০দিন। ৪ জুলাই সিনেমাটির সব কাজ শেষ হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলাকুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তারা সব কিছু বজায় রেখে যেভাবে কাজ করছে এতে আমরা আশাবাদী। এটি একটি অসাধারণ চলচ্চিত্র হতে যাচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয় পরিচালক তপু খান এবং বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও বুবলীর সাথে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শুটিং প্রায় শেষ, ঈদে আসছে ‘লিডার, আমিই বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১