ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ

নুসরাতের এমপি পদ বাতিলের দাবি বিজেপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যক্তিগত জীবন নিয়ে বেশ টানাপোড়নের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য (এমপি) নুসরাত জাহানের। এমন সময় তার এমপি পদ বাতিলের দাবি জানিয়েছে বিজেপি।

চিঠিতে সংঘমিত্রা মৌর্য লেখেন, ‘নুসরাত তার বিয়ের বিষয়ে ভুল ও মিথ্যে তথ্য পরিবেশন করেছেন। ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন ও সংসদের মর্যাদা নষ্ট করেছেন। তাই তার বিবাহ সংক্রান্ত বিষয়টি এথিকস কমিটিতে যাওয়া দরকার। ’

৬ পাতার চিঠিতে বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবিও তুলেছেন এই এমপি।

নিখিলের সঙ্গে নুসরাতের বিয়ে নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা চলছিল সামাজিক মাধ্যমে। তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মতামত দিয়েছেন। এছাড়া নুসরাত দাবি করেন, নিখিলের সঙ্গে তার বিয়ে ‘অবৈধ’, তাই তাদের ডিভোর্সের প্রশ্নই আসে না। আর এতেই বেঁধেছে বিপত্তি। কারণ নুসরাত নির্বাচনের সময় তিনি বিবাহিত বলে উল্লেখ করেছেন। এছাড়া লোকসভার ওয়েবসাইটে তার স্বামীর নামের জায়গায় রয়েছে নিখিল জৈনের নাম।

ওম বিড়লাকে পাঠানো চিঠিতে সংঘমিত্রা মৌর্য প্রমাণ করার চেষ্টা করেছেন, নুসরাত নিজের বিয়ে নিয়ে যে তথ্য সংসদে আগে দিয়েছেন ও সম্প্রতি দাবি করছেন তার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। সেজন্য নুসরাতের বিরুদ্ধে এই অভিযোগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

নুসরাতের এমপি পদ বাতিলের দাবি বিজেপির

আপডেট টাইম : ০৪:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১