ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

গানের চেয়ে নায়িকা হওয়ার প্রস্তাব বেশি আসে: কর্ণিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ যার শুধু কণ্ঠে নয়, হাসিতেও মুগ্ধতা ছড়ায়; তিনি জাকিয়া সুলতানা কর্ণিয়া। সময়ের সঙ্গে সঙ্গে নিত্য নতুন গানে দর্শকদের মাতাচ্ছেন। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাসী বলে গানের সংখ্যা একটু কম। তবে সেটা একেবারেই কম নয়, হাতে রয়েছে বেশ কিছু নতুন গান। দর্শকদের হৃদয় ছুঁতে তার কণ্ঠের সুরই যথেষ্ট। সদ্য প্রকাশ পেয়েছে এ সংগীততারকার নতুন একটি গান ‘ইচ্ছে হলে’। গানটি থেকে ইতিমধ্যেই বেশ ভালো সাড়া পেয়েছেন।

পাওয়ার ভয়েজ খ্যাত এ তারকা বলেন, গানটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। অনেকেই আমাকে সেটি জানাচ্ছেন। শ্রোতাদর্শকদের ভালো লাগছে এটি পাওয়া। এরমধ্যে আরও নতুন কিছু গানের কাজ শেষ করেছি। শিগগিরই সেগুলো আসবে। আমি গতানুগতিক গান করতে চাই না। যার জন্য একটু ডিফারেন্ট কিছু খুজি সবসময়।

সুন্দর হাসির এ রমণী গান ভিডিওতে যেন রূপসীর মতো হাজির হন। দর্শকরাও সেটি বেশ সাদরে গ্রহণ করেন। সেই আগ্রহের জায়গা থেকে অভিনয়ের প্রস্তাবও কম পাননি এ গায়িকা। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন মাধ্যমে অভিনয়ের অসংখ্য প্রস্তাব পেয়েছেন তিনি। সেদিক থেকে গানের চেয়ে অভিনয়ের প্রস্তাব বেশি পান বলে জানান তিনি।

জাকিয়া সুলতানা কর্ণিয়া বলেন, এটা সত্যি যে আমি অনেক অনেক প্রস্তাব পেয়েছি, এমনকি এখনো পাই। আমাকে সবাই সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দেয়। অনেক সিনেমা ফিরিয়ে দিয়েছি আমি। কারণ, অভিনয় শেখার বিষয়, কঠিন একটা বিষয়। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। গানের মানুষ, গানেই ভালো আছি।

তিনি আরও বলেন, একটা সময় ইচ্ছে ছিলো অভিনয় করার, তাও নাটকে। কিন্তু আমার মা রাজি হয়না। আমার মায়ের কথা হচ্ছে, ‘দুই নৌকায় পা দিতে যেওনা কখনো’। যার কারণে এরপর আর আগ্রহ পাইনি। এখনো অনেক পরিচালক কিংবা নায়ক আমাকে সিনেমার জন্য প্রস্তাব দেন। এখনো তা ফিরিয়ে দিই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

গানের চেয়ে নায়িকা হওয়ার প্রস্তাব বেশি আসে: কর্ণিয়া

আপডেট টাইম : ০৩:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১