ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কাঞ্চনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নুসরাত-নিখিল, শ্রাবন্তী-রোশানের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। তারই মাঝে এবার লাইমলাইটে কাঞ্চন মল্লিক ও পিংকি বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন। ছোটপর্দার চেনা মুখ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চন মল্লিকের ‘সম্পর্কের’ গুঞ্জনে টলিপাড়ায় তোলপাড়। কাঞ্চন এবং পিংকি দু’টি থানায় দু’জনেই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। স্বামী কাঞ্চনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন পিংকি। এবার স্ত্রীর বিরুদ্ধে সরব উত্তরপাড়ার তারকা তৃণমূল বিধায়ক।

পিংকি-কাঞ্চনের বিয়ে হয়েছে ন’বছর আগে। একটি পুত্রসন্তানও রয়েছে তাদের। তবে বর্তমানে কাঞ্চন মল্লিকের অভিযোগ, বিয়ে বহু বছর হলেও মাত্র ২০দিন সংসার করেছেন পিংকি। কাঞ্চনের মায়ের সঙ্গে পিংকি কখনই থাকতে চাইতেন না বলেই অভিযোগ।

কাঞ্চনের দাবি, মা এবং বাবার মৃত্যুর সময় পিংকিকে তিনি পাশে পাননি। শনিবার পিংকি দাম্পত্য সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তারকা বিধায়কের বিরুদ্ধে সন্তানের খোঁজ না নেওয়ার বিস্ফোরক অভিযোগ করেন। স্ত্রীর এমন বিস্ফোরক অভিযোগে বিস্মিত কাঞ্চন। অভিনেতার দাবি, অভিযোগ শোনামাত্রই পিংকির সঙ্গে যোগাযোগ করেন তিনি। চেতলার ফ্ল্যাটে শ্রীময়ী চট্টরাজকে সঙ্গে নিয়ে যান। আর তারপরই পিংকি তার উপর হামলা চালায়। শ্যালকও তাকে অপমান করে বলে অভিযোগ। ইতিমধ্যে চেতলা থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও তার আগেই নিউ আলিপুর থানায় কাঞ্চন এবং শ্রীময়ীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে FIR করেছিলেন পিংকি।

এদিকে, শ্রীময়ীও পিংকির অভিযোগ শুনে যথেষ্ট বিস্মিত। তার দাবি, অভিনয় জীবনের শুরু থেকেই কাঞ্চন মল্লিকের সঙ্গে পরিচয়। পিংকির সঙ্গেও সুসম্পর্ক ছিল তার। বহুবার ভিডিও কলে কথা হয়েছে। ফ্ল্যাটে যাতায়াতও ছিল। কাঞ্চন-পিংকির ছেলের সঙ্গেও সম্পর্ক ভালই শ্রীময়ীর। জন্মদিনে কেক এবং উপহারও পাঠিয়েছেন তিনি। ফ্ল্যাটে গিয়ে হামলা এবং ‘কাঞ্চনদা’র সঙ্গে সম্পর্কের অভিযোগও অস্বীকার করেছেন শ্রীময়ী। কাঞ্চন এবং পিংকির দাম্পত্য সম্পর্কের সমীকরণের দিকেই এখন নজর সকলের। তবে এই পরিস্থিতিতে নিজের নাতনিকে নিয়ে বেশ চিন্তায় দিদা সাবিত্রী চট্টোপাধ্যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কাঞ্চনের

আপডেট টাইম : ০২:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১