ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ

এবার পরীমনির বিরুদ্ধে বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বোট ক্লাব ও গুলশান অল কমিউনিটি ক্লাবের পর চলচ্চিত্র নায়িকা পরীমনির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠেছে। ওই ক্লাবের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক তারকা দম্পতির অনুষ্ঠানে হাজির হয়ে কোনো কারণে ক্ষীপ্ত হয়ে বনানী ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটান পরীমনি। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা না হলেও ক্লাবের রেজিস্ট্রারে ‘অপ্রীতিকর’ ঘটনা হিসেবে নথিবদ্ধ আছে।

পরীমনির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বনানী ক্লবের সভাপতি রুবেল আজিজ বলেন, ‘তিনি (পরীমনি) আমাদের ক্লাবের মেম্বার নন। তবে মাস ছয়েক আগে বনানী ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালান।ওই অনুষ্ঠানটি ক্লাবের একজন সদস্য আয়োজন করেছিলেন। এ ঘটনাটি আইনশৃঙ্খলাবাহিনীকে না জানালে নিয়ম অনুযায়ী ক্লাবের স্টাফরা রেজিস্ট্রার খাতায়ও বিষয়টি লিখে রাখেন। ।’

এ প্রসঙ্গে পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘গুলশান অল কমিউনিটি ক্লাব ও বনানী ক্লাবে ভাঙচুরের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে দুটি ঘটনাতেই ক্লাব কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’

এর আগে গত ৮ জুন বোট ক্লাবের ঘটনার আগের দিন মধ্যরাতে গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরীমণি ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গেলেও তা চাওর হয় ৯ দিন পর। ভাঙচুরের অভিযোগকে বানোয়াট উল্লেখ করে পরীমনি দাবি করেছেন, তার বিরুদ্ধে চক্রান্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

এবার পরীমনির বিরুদ্ধে বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ

আপডেট টাইম : ০৯:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১