ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ

লুকোচুরির ইতি টানলেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কয়েক দিন আগে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বেবি বাম্পের ছবি ফাঁস হয়। তারপরও বিষয়টি নিয়ে মুখে কুলপ এঁটেছিলেন তিনি। অবশেষে নিজেই নিজের বেবি বাম্পের ছবি সোশ‌্যাল মিডিয়ায় প্রকাশ করলেন এই অভিনেত্রী।

রোববার (২০ জুন) দুপুরে নুসরাত তার ইনস্টাগ্রাম অ‌্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—ব্লু ডেনিম এবং সাদা রঙের ফুল স্লিভস টি-শার্ট পরেছেন নুসরাত। গায়ের উপর গোলাপি রঙের একটি স্টোল জড়িয়ে রয়েছেন তিনি। আর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। খোলা চুল, মুখে উজ্জ্বল হাসি বলে দিচ্ছে, সব বিতর্ক উড়িয়ে মাতৃত্বের পরম স্বাদ উপভোগ করছেন নুসরাত।

এই পোস্টের ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘উদারতা সব বদলে দেয়।’ যদিও নুসরাত তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে কিছু বলেননি।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন নিখিল জৈন ও নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। এরই মধ‌্যে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরাত। টলিপাড়ায় খবর উড়ছে, নুসরাতের এই সন্তানের বাবা যশ দাশগুপ্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

লুকোচুরির ইতি টানলেন নুসরাত

আপডেট টাইম : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১