ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফরিদুর রেজা সাগর প্রযোজিত শিকশা গার্ল-মুক্তির প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই প্রযোজক ফরিদুর রেজা সাগর ও জিয়াউদ্দিন আদিলের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অমিতাভ রেজার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। এই সিনেমায় তৃতীয় একজন প্রযোজক হিসেবে আছেন আমেরিকান প্রযোজক এরিক জে এডামস। ইতোমধ্যে ‘রিকশা গার্ল’-এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই  সিনেমাটি আলোচনায় এসেছে। প্রশংসিত হয়েছে ট্রেলার। সোয়া দুই মিনিটের এই ট্রেলারটিতে পাওয়া গেছে দারুণ এক গল্পের আভাস। সেই সঙ্গে চমৎকার দৃশ্যায়ণ আকর্ষণ করবে সিনেমাপ্রেমীদের। ‘রিকশা গার্ল’ এর ক্রিয়েটিভ প্রডিউসার গাউসুল আলম শাওন মনে করেন, যে সিনেমার সাথে এমন গুণীজনরা জড়িত আছেন, সে সিনেমা আশা করছি, সব শ্রেণির দর্শককে মুগ্ধ করবে। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রেও লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এ চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন ও শরবরী যোহরা আহমেদ। শিল্পীমনা নারী নাঈমার গল্প ‘রিকশা গার্ল’। গল্পে দেখা যাবে নাঈমার কাছে ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে নাঈমা রাস্তয় রিকশা নিয়ে বের হন। তাকে সম্মুখিন হতে হয় নানা জটিলতার। এ ছবিতে মূল চরিত্র নাঈমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। তার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভুঁইয়াকে। এতে নায়ক হিসেবে আছেন সিয়াম। সিনেমাটি বছরের শেষ দিকে মুক্তি দেয়ার আশা করছেন প্রযোজকরা। তবে এটি মুক্তি আগে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে। এরমধ্যে আগামী জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ৪২তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘রিকশা গার্ল’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফরিদুর রেজা সাগর প্রযোজিত শিকশা গার্ল-মুক্তির প্রস্তুতি

আপডেট টাইম : ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১