হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের চলচ্চিত্র তারকা পরীমণি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও-হত্যা চেষ্টার অভিযোগ তুলে সম্প্রতি আলোচনার ঝড় তুলেন। এ ঘটনায় এরই মধ্যে তিনি মামলা দায়ের করেছেন। গত কয়েকদিনে একাধিকবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। যেতে হয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়েও। এ পরিস্থিতিতে শারীরিক ও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গত দু’দিন ধরে জ্বরে ভুগছেন পরীমণি। সেই সাথে শুক্রবার একাধিকবার তার শ্বাসকষ্ট হয়েছে। পরীমণির ঘনিষ্ঠজনরাই তার অসুস্থ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
সংবাদ শিরোনাম
পরীমণির করোনার উপসর্গ, সম্ভাব্য ঝুঁকিতে পুলিশ-সাংবাদিকরা
-
Reporter Name - আপডেট টাইম : ০৪:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- ২১৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ
























