ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

পরীমণির জ্বর ও শ্বাসকষ্ট আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ বোট ক্লাব বিতর্কে আলোচনায় আসা দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণি জ্বর ও শ্বাসকষ্ট আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির ঘনিষ্ঠ সূত্র।

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তথ্য দিয়ে গত মঙ্গলবার (১৫ জুন) পরীমণি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হাজির হয়ে ছিলেন। ওই দিন থেকেই জ্বর জ্বর ভাব ছিল তার । বৃহস্পতিবার (১৭ জুন) থেকে পুরোপুরি জ্বরে আক্রান্ত তিনি।

সম্প্রতি বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলার পর পরীমণিকে নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এর মধ্যেই গত বুধবার পরীমণির বিরুদ্ধে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠে।

সেদিন রাতে গণমাধ্যমকে পরীমণি জানান, তিনি অল কমিউনিটি ক্লাবে গিয়েছিলেন সত্যি, কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানটি।

এর আগে, গত রোববার (১৩ জুন) রাতে নিজের ফেসবুক পেজে নিজেকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন পরিমণি। বিচার চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী বরাবর।

পরেরদিন সোমবার সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। এদিনই নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মাদক মামলায় নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি, লিপি আক্তার , সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা বর্তমানে রিমান্ডে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

পরীমণির জ্বর ও শ্বাসকষ্ট আক্রান্ত

আপডেট টাইম : ১০:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১