ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন প্রেমিককে কী উপহার দিলেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বধূ বেশে’ সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর ফের আলোচনায় এসেছেন টালিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জনপ্রিয় এই নায়িকা চতুর্থবারের মতো বিয়ে করছেন কিনা তা নিয়ে গুঞ্জন উঠেছে।

তৃতীয় স্বামী রোশন আদালতে গিয়ে নতুন করে সংসার করতে চাইলেও তাতে সাড়া দেননি শ্রাবন্তী।  তিনি কলকাতার ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলে কানাঘুষা শোনা যাচ্ছে। এমনকি অভিরূপের জন্মদিনে শ্রাবন্তী আংটি উপহার দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

অভিরূপ ফেসবুকে আঙুলে প্রেমের আংটি পরা ছবি পোস্ট করে লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিতেও ভোলেননি তিনি।

ছবিতে দেখা গেছে, প্ল্যাটিনামের উপর হীরা বসানো আংটির প্রথমে ইংরেজির ‘আই’ অক্ষরের চিহ্ন। তার পাশেই হৃদয়ের চিহ্ন।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারার দুঃখ ভুলতে নাকি অভিরূপের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন এই টালিউড নায়িকা। পাহাড়ের ছবিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। যদিও এই ব্যাপারে সরাসরি মুখ খোলেননি শ্রাবন্তী কিংবা অভিরূপ। এখন শ্রাবন্তী-অভিরূপের নতুন রসায়ন নিছক গুজব কিনা তা সময়ই বলে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন প্রেমিককে কী উপহার দিলেন শ্রাবন্তী

আপডেট টাইম : ১০:১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১