ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফেঁসে যাচ্ছেন পরীমনি, পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ টক অব দ্যা টাউন চিত্রনায়িকা পরীমনি। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবখানেই আলোচনা-সমালোচনার ঝড়। পরীমনিকাণ্ডে এরই মধ্যে প্রধান আসামিসহ পাঁচজনকে আইনের আওতায় এনেছে পুলিশ। তবে পরীমনির বিরুদ্ধেও ক্লাবে ভাঙচুরের অভিযোগে একটি জিডি করা হয়।

বুধবার রাজধানীর গুলশান থানায় পরীমনির বিরুদ্ধে এই জিডি করে অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

ঢাকা বোট ক্লাবে পরীমনিকাণ্ডের পর আরো কিছু বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। নিয়ম ভেঙে কয়েকটি সোশ্যাল ক্লাবে মাঝরাতে এই নায়িকার যাতায়াত ও মদ্যপানের খোঁজখবর করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এখানে শেষ নয় প্রয়োজনে পরীমনি জিজ্ঞাসা করা হবে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) একে এম হাফিজ আক্তার। রাজধানীর মিন্টো রোডে ডিবির মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অল কমিউনিটি ক্লাবের ঘটনায় তদন্ত চলছে। প্রয়োজনে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ৮ই জুন ঢাকা বোট ক্লাবে গেলে সেখানে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা হয় বলে অভিযোগ করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এই ঘটনায় গত সোমবার ছয়জনকে আসামি করে মামলা করেন তিনি। মামলার পর পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফেঁসে যাচ্ছেন পরীমনি, পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন নায়িকা

আপডেট টাইম : ০৩:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১