ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চলতি মাসেই আসছে মোশাররফ করিম অভিনীত ‘মহানগর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মতো কাজ করেছেন ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা আশফাক নিপুণ। সিরিজের গল্প, চিত্রনাট্যও লিখেছেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে এক রাতে সাত ঘন্টায় ঘটে যাওয়া একটি গল্পের চিত্রায়ন করা হয়েছে এতে। মহানগরের অজানা গল্পগুলো নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। মোশাররফ করিমের প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পাচ্ছে ২৫ জুন।

‘মহানগর’ -এ ওসি হারুন-এর ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়া শাহানা হুদা-র ভূমিকায় থাকছেন জাকিয়া বারি মম, আফনান চৌধুরীর ভূমিকায় শ্যামল মাওলা, পুলিস অফিসার মলয় কুমারের ভূমিকায় মোস্তাফিজুর নূর ইমরান, আবির হাসানের ভূমিকায় খাইরুল বাশার।

আট পর্বের ওয়েব সিরিজটির টিজার প্রকাশ হয়েছে গত ১১ জুন। টিজারে পুলিশ কর্মকর্তা হারুনের চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের মুখে একটি সংলাপ শোনা যায় টিজারে। সেটি হলো, ‘ক্রিমিনাল আর টাকা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে।’

জানা গেছে, ‘মহানগর’-এর ট্রেইলার প্রকাশ করা হবে ১৯ জুন। ‘মহানগর’ ঈদুল আজহায় কিংবা তার আগেই সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চলতি মাসেই আসছে মোশাররফ করিম অভিনীত ‘মহানগর

আপডেট টাইম : ০২:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১