ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাছরাঙায় মিশুর পাওয়ার প্লে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫২৭ বার

ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়। এরপরে নাম লেখান মডেলিং আর অভিনয়ে। উপস্থাপনাতেও তিনি প্রশংসিত হয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরো একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা যাবে সাবেক নারী ক্রিকেটার মিশু চৌধুরীকে।

চলতি এশিয়া কাপ ক্রিকেট নিয়ে মাছরাঙা টেলিভিশনে একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করছেন প্রাক্তন এই তারকা মহিলা ক্রিকেটার। নাম ‘গ্রামীণফোন পাওয়ার প্লে’। সেখানে খেলা শুরুর আগে একজন ক্রিকেটার ও খেলা শেষে আরেকজন ক্রিকেটারের সঙ্গে খেলা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করবেন তিনি।

মিশু বলেন, ‘এশিয়া কাপের মত বড় আসরে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনার বিষয়টি খুবই ইতিবাচক। অনুষ্ঠানে প্রতিটি খেলায় নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনার বিষয়টি ক্রিকেটের জন্য ফলপ্রসূও বলে আমি মনে করি।’

অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে বুধবার, ২৪ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টের প্রতিটি খেলার আগে সন্ধ্যা ৭টা ও খেলা শেষে প্রচার হচ্ছে। চলবে ৬ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, গেল বিশ্বকাপে ক্রিকেট নিয়ে বৈশাখী টেলিভিশনে একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন মিশু। অনুষ্ঠানটির নাম ছিল ‘বিশ্বকাপে বিশ্বমাতে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী

মাছরাঙায় মিশুর পাওয়ার প্লে

আপডেট টাইম : ১১:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬