ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

ডিজিটাল হচ্ছে হজ ব্যবস্থাপনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫২০ বার

যুগের সাথে তাল মিলিয়ে এবার হজ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে হজ সম্পর্কিত সব প্রক্রিয়া ডিজিটাল করা হবে। বৃহস্পতিরার হাজি ক্যাম্পে প্রাক-নিবন্ধন পদ্ধতি উদ্বোধনকালে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান এসব কথা জানান।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের হজ ব্যবস্থাপনাকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তর করে চলেছি। এ জন্য এ বছর প্রথমবারের মতো প্রাক-নিবন্ধন পদ্ধতি চালু করতে যাচ্ছি। এই প্রক্রিয়ার সঙ্গে আইটি প্রতিষ্ঠান, ব্যাংক, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ভেরিফিকেশনসহ নানা বিষয় সংযুক্ত থাকবে। প্রত্যেক হজযাত্রী যেন সহজে, নির্বিঘ্নে ও স্বচ্ছতার মাধ্যমে হজের নিবন্ধন করতে পারেন সে জন্য আমরা ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, ডিসি অফিস, ইসলামিক ফাউন্ডেশন, হাব, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি।’

প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও হজ-সংক্রান্ত তথ্যসেবা দিতে হজ অফিসে প্রথমবারের মতো স্থাপিত কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণাও করেন মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

ডিজিটাল হচ্ছে হজ ব্যবস্থাপনা

আপডেট টাইম : ১০:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬