ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ পুরস্কার পেয়েছে নেকাব্বরের মহাপ্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৩৮ বার

ঘোষণা করা হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪। এবার সর্বোচ্চ ৫টি পুরস্কার পেয়েছে মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। ৪টি পুরস্কার পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দ্য লিডার’।

মোট ২৬টি ক্যাটাগরিতে বিশিষ্টজনেরা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্যমন্ত্রনালয় থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীদের বাংলাদেশ সরকার এ পুরস্কারে ভূষিত করেছে।

চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় এবার আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও গুণী অভিনেত্রী রাণী সরকার প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন জেমস।

অন্যদিকে ২০১৪ সালে ‘এক কাপ চা’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হয়েছেন নায়ক ফেরদৌস।
এবারের সেরা ছবির পুরস্কার জিতেছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন যৌথভাবে আরিফা পারভিন মৌসুমী ও বিদ্যা সিনহা সাহা মিম। এছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’য় মৌসুমী ও খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’তে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন মিম।সেরা পরিচালক ‘মেঘমল্লার’-এর জাহিদুর রহমান অঞ্জন।

এছাড়া অন্য পুরস্কারপ্রাপ্তরা হলো- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী চিত্র লেখা গুহ (৭১ এর মা জননী), শ্রেষ্ঠ খল অভিনেতা তারিক আনাম খান (দেশা দ্যা লিডার), শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা মিশা সওদাগর (অল্প অল্প প্রেমের গল্প), শ্রেষ্ঠ শিশুশিল্পী আবির হোসেন অংকন (বৈষম্য), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার মারজান হোসাইন জারা (মেঘমল্লার), শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ড. সাইম রানা (নেকাব্বরের মহাপ্রয়াণ), শ্রেষ্ঠ গায়িকা যৌথভাবে রুনা লায়না (প্রিয়া তুমি সুখী হও) ও মমতাজ (নেকাব্বরের মহাপ্রয়াণ), শ্রেষ্ঠ গীতিকার মাসুদ পথিক (নেকাব্বরের মহাপ্রয়াণ), শ্রেষ্ঠ সুরকার বেলাল খান (নেকাব্বরের মহাপ্রয়াণ), শ্রেষ্ঠ কাহিনীকার মুরাদ পারভেজ (বৃহন্নলা), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার সৈকত নাসির (দেশা দ্যা লিডার), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা মুরাদ পারভেজ (বৃহন্নলা), শ্রেষ্ঠ সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী (দেশা দ্যা লিডার), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক মারুফ সামুরাই (তাঁরকাটা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মোহাম্মদ হোসেন জেমী (বৈষম্য), শ্রেষ্ঠ শব্দগ্রাহক- রতন পাল (মেঘমল্লার), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা কনক চাঁপা চাকমা (জোনাকির আলো) ও শ্রেষ্ঠ মেকআপ আবদুর রহমান (নেকাব্বরের মহাপ্রয়াণ)।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠদের হাতে এই পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পুরস্কার পেয়েছে নেকাব্বরের মহাপ্রয়াণ

আপডেট টাইম : ১০:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬