ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

ঐতিহাসিক মুজিবনগর দিবস জাপানে উদযাপিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে।

শনিবার (১৭ এপ্রিল) দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে দিবসটির ওপর এক আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনার শুরুতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্য দেন। করোনার সময়েও স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রাষ্ট্রদূত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা এবং সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা সব মা-বোন এবং মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রতি।

তিনি বলেন, ‘‘একটি সার্বভৌম রাষ্ট্র গঠনে ‘সরকার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। একটি স্বাধীন সরকার ছাড়া একটি স্বাধীন রাষ্ট্র কল্পনাই করা যায় না। সেই প্রেক্ষাপটে ১৭ এপ্রিল তথা মুজিবনগর দিবস আমাদের জাতীয় জীবনে এক অনন্য দিন।’’

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মাটিতে বিদেশি সাংবাদিক ও বন্ধুদের উপস্থিতিতে সরকার গঠন বাংলার মুক্তিকামী জনগণকে যুদ্ধ করে বিজয় অর্জন আনতে অনুপ্রাণিত করেছিলো। মুজিবনগর সরকারের প্রাজ্ঞ নেতৃত্বের ফলে মাত্র নয় মাসে সুসংগঠিত যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম।’

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস জাপানে উদযাপিত

আপডেট টাইম : ০১:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১