ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

পহেলা বৈশাখে ক্রেতাশূন্য উত্তাপ নেই ইলিশের বাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পহেলা বৈশাখে রাজধানীর বাজারে হালিতে ৮শ’ থেকে ১২শ’ টাকা কমেছে ইলিশের দাম। অন্যান্য মাছের দামও কমেছে কেজিতে ১শ’ থেকে দেড়শ টাকা। তবে দাম বেড়েছে রমজানে বাড়তি চাহিদা থাকা শসা, বেগুন আর কাঁচামরিচের। এদিকে, সকাল সকাল কারওয়ান বাজারে কাঁচামাল কিনে পরিবহন সংকটে আটকা পড়েন আশপাশের বাজারের অনেক দোকানি।

 পহেলা বৈশাখ আসলেই পাতে এক টুকরো ইলিশ হলেও পড়তে হবে। এ যেন অঘোষিত অভ্যাসে পরিণত হয়েছে। আর সময়টা ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় বন্ধ থাকে মাছ ধরা। এরপরও ক্রেতা চাহিদার সুযোগে দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। আকাশচুম্বী দামের চিত্র বরাবরই থাকে বাজারে। সেখানে এবার চিত্রটা একেবারেই ভিন্ন।

সর্বাত্মক লকডাউনের প্রভাব পড়েছে বাজারে। মাছ বাজারে ফাঁকা অনেক দোকান। যারা দোকান সাজিয়েছেন তারা জানান, চাহিদা না থাকায় কমেছে ইলিশের দাম। দুই তিনদিন আগের তুলনায় কমেছে অন্য মাছের দামও। তবে রমজানের অনুসঙ্গ কিছু পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। শসা, বেগুন, কাঁচামরিচ আর টমেটো বিক্রি হচ্ছে কেজিতে ৫-১০ টাকা বেশিতে। তবে, ক্রেতা কম থাকায় মাল পচে নষ্ট হওয়ার আশঙ্কা তাদের।

মাংসের বাজারেও ক্রেতা শূন্য পরিস্থিতি। মুরগির দাম কিছুটা কমলেও গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। তবে লকডাউনে পণ্য সরবরাহে কোন সংকট নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। যথারীতি প্রতিরাতের মতোই দূরদূরান্ত পণ্যবাহী ট্রাক ঢোকে রাজধানীর কারওয়ান বাজারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পহেলা বৈশাখে ক্রেতাশূন্য উত্তাপ নেই ইলিশের বাজার

আপডেট টাইম : ০৪:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১