ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • ২৮৫ বার

 হাওর বার্তা ডেস্কঃ সোমবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যাবেলায় দেশটির সর্বোচ্চ আদালত থেকে এ বিষয়ক ঘোষণা আসে। আরব নিউজ।

রোজা শুরুর ঘোষণার পাশাপাশি সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, দেশের নাগরিক ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের সর্বোচ্চ আদালত। বিশ্বজুড়ে করোনা আবহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রমজান পালন করছেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা।

পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। শুভেচ্ছাবর্তায় তিনি বলেন, ‘বছর ঘুরে আবারও পবিত্র রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। এমন এক সময়ে আমরা এই মাসটি পালন করতে যাচ্ছি, যখন করোনা মহামারিতে বিশ্ব পর্যুদস্ত অবস্থায় আছে।’

‘বৈজ্ঞানিক উপায়ে যদি মহামারি নিয়ন্ত্রণের চেষ্টা না করা হতো, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত। আমরা পরম করুণাময়কে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।’ সৌদি আরবের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কিছু বিধি-নিষেধ জারি করেছে সরকার। সেই অনুযায়ী, মদিনায় মসজিদে নবী বা নবী মসজিদে নামাজ আদায় করতে হলে অবশ্যই করোনা টিকা নিতে হবে।

পাশাপাশি, এই মাসে যারা মক্কার কাবা শরীফে উমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। উমরাহর উদ্দেশে কাবায় উপস্থিত কোনো ব্যক্তির কাছে যদি অনুমতিপত্র না থাকে সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এ ছাড়া জনসমাগমপূর্ণ স্থানে ইফতার, সেহেরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিরুৎসাহিত করা হয়েছে ইতি’কাফও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু

আপডেট টাইম : ০২:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১