ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খুলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে আজ শুক্রবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিং মল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে করোনা ভাইরাস পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত শপিংমল বন্ধের ঘোষণা করা হয়েছিল।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো মন্ত্রিপরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কভিড- ১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সূত্রস্থ স্মারকের নির্দেশনার অনুবৃত্তিক্রমে নির্দেশনা জারি করা হলো।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ থেকে ১৩ এপ্রিল মেয়াদে সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে, স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খুলছে

আপডেট টাইম : ১১:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১