ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

স্বাধীনতা দিবসে হাতিরঝিলে বর্ণাঢ্য নৌকা বাইচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস- ২০২০’ এর নৌকা বাইচ রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে হাতিরঝিল লেকে (বেগুনবাড়ি) ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে মোট আট ক্লাবের আটটি নৌকা বাইচে অংশগ্রহণ করবে। এর মধ্যে পাঁচটি পুরুষদের ও তিনটি নারীদের নৌকা অংশ নেবে।

নৌকা বাইচ শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার। বিজয়ীদের গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ পদক ছাড়াও অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে বলেও জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

স্বাধীনতা দিবসে হাতিরঝিলে বর্ণাঢ্য নৌকা বাইচ

আপডেট টাইম : ১১:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১