হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এক কোটি নয় হাজার ৯৪৯ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার। এ লক্ষ্যে ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ বুধবার এ বরাদ্দ দেওয়া হয়। ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টিসহ মোট এক কোটি নয় হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে এ বরাদ্দ দেওয়া হবে।
সংবাদ শিরোনাম
আসন্ন ঈদে ১ কোটি ১০ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার
-
Reporter Name - আপডেট টাইম : ১০:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- ৩৩৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ






















