ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর রাজাপাকসের গুরুত্বারোপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ ও শ্রীলংকার নিজ নিজ অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দিয়েছেন সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শনিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতকালে রাজাপাকসে এ বিষয়ের ওপর জোর দেন। বিকেল পৌনে পাঁচটার দিকে শ্রীলংকার প্রধানমন্ত্রী বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।

সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, শ্রীলংকার প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শ্রীলংকা ও বাংলাদেশ নিজ নিজ উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

প্রেস সচিব বলেন, শ্রীলংকার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং শ্রীলংকার আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নানা ইস্যুতে একই মত পোষণ করে। দু’দেশ তথ্য-প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা পর্যটন ও সেবা খাতে যথেষ্ট উন্নয়ন করেছে। উভয় দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব খাতের উন্নয়নে আরো বেশি সুযোগ তৈরি হবে। তিনি দু’দেশের বিনিয়োগকারীদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে শ্রীলংকার প্রায় ৩০ হাজার কর্মী বিভিন্ন উৎপাদনশীল ও সেবাখাতে কাজ করে। এর মাধ্যমে তারা দু’দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে অবদান রাখছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে শ্রীলংকার অনেক শিক্ষার্থী মেডিকেল ও প্রকৌশল খাতে লেখাপড়া করে। বাংলাদেশ আরো বেশি শ্রীলংকান শিক্ষার্থীকে শিক্ষার সুযোগ দিতে প্রস্তুত আছে।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ বিভিন্ন খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। তিনি বাংলাদেশ ও শ্রীংলকার সম্ভাবনাময় বিনিয়োগের খাতগুলো চিহ্নিত করে সেগুলো কাজে লাগাবার যৌথ উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রীলংকার শিক্ষামন্ত্রী জি আই পেরিস এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান শ্রীলংকার প্রধানমন্ত্রী। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

শ্রীলংকার শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র প্রতিমন্ত্রী, গ্রামীণ গৃহায়ন ও গৃহ নির্মাণ সামগ্রী শিল্প প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ ২৮ সদস্যের একটি প্রতিনিধিদল এই সফরে প্রধানমন্ত্রী রাজাপাকসের সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে রাজাপাকসে বঙ্গ ভবনের গ্যালারি হলে পরিদর্শন বইতে সই করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর রাজাপাকসের গুরুত্বারোপ

আপডেট টাইম : ১০:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১