ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের লকডাউনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় পর্যায়ের। এ বিষয়ে এখনো কোনো চিন্তাভাবনা নেই।

তিনি বলেন, লকডাউনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে আমাদের সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। অন্যথায় ভয়াবহ রূপ ধারন করতে পারে।

বুধবার রাজধানীর মহাখালী বিসিপিএস অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে, পর্যটন কেন্দ্রে ভীড়, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে। এসব অনুষ্ঠানকে সীমিত করতে হবে।

তিনি বলেন, গণ পরিবহন, পর্যটন কেন্দ্র ও রেস্তোরাঁয় জন সমাগম এড়াতে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফের লকডাউনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১