ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায়: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে শিশু বক্তারা বলে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনাকে মিস করছি।’

অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তাদের কথার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমরা ভালো আছো? তোমরা ঠিকমতো পড়াশোনা করো। আমি ও আমার ছোটবোন শেখ রেহানা টুঙ্গিপাড়াতেই থাকি। আজ আমি তোমাদের সঙ্গে নেই, কিন্তু আমার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের শিশু দিবসের মূল প্রতিপাদ্য— বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন। আমরা শিশুর জীবন রঙিন করতে চাই। তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও মানসিক বিকাশে নানা আয়োজন করছি। প্রতিটি উপজেলায় স্টেডিয়াম করে দিচ্ছি।’

তিনি শিশুদের উদ্দেশে বলেন, ‘সব সময় যদি বলে পড় আর পড়, কারো ভালো লাগে? তোমাদের ভালো লাগবে? এজন্য শিশু বঙ্গবন্ধু খেলাধুলা করেছেন। এ দেশের প্রতিটি শিশুর খেলাধুলাসহ নানা আয়োজনে মানসিক বিকাশের ব্যবস্থা আমরা নিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফলিলাতুন্নেসা ইন্দিরা, সচিবসহ সরকারের পদস্থ কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে বিশেষ সাংস্কৃতির উপস্থাপনা প্রদর্শন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায়: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১