ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র শবে বরাত আগামী ২৯ মার্চ সোমবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি। রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

শবে বরাত বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। ফলে এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পবিত্র শবে বরাত আগামী ২৯ মার্চ সোমবার

আপডেট টাইম : ০৯:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১