ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইউপি নির্বাচনে প্রার্থী হতে বিএনপিতে নতুন নিয়ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬
  • ৬৫১ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থী হতে চাইলে নির্ধারিত পাঁচ নেতার সুপারিশের প্রথা চালু করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন কমিটির পাঁচ নেতার যৌথ সুপারিশ ছাড়া প্রার্থী হওয়ার পথ সীমাবদ্ধ করেছে দলটি।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যে পাঁচ নেতার সুপারিশ প্রয়োজন হবে তারা হলেন- উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

তাদের সুপারিশের ভিত্তিতে প্রার্থীর নাম অনুমোদন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এছাড়া সুপারিশকৃত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্ভুল নাম এবং ভোটার আইডি নম্বর (ভোটার তালিকা থেকে সংগৃহীত) সংগ্রহ করে মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে অবশ্যই বিএনপির কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব সুপারিশ করবেন। সদস্যসচিব না থাকলে ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক সুপারিশ করবেন। একইভাবে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ক্ষেত্রেও আহ্বায়ক ও সদস্যসচিব সুপারিশ করবেন। সদস্যসচিব না থাকলে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও ২ নম্বর যুগ্ম আহ্বায়কসহ যৌথভাবে পাঁচজন দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর নাম সুপারিশ করবেন।

আহ্বায়ক কমিটিতে যদি যুগ্ম-আহ্বায়কের পদ না থাকে, সে ক্ষেত্রে উপজেলা বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্যসচিব, সদস্যসচিব না থাকলে এক নম্বর সদস্য এবং ইউনিয়ন বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্যসচিব, আর সদস্যসচিব না থাকলে এক নম্বর সদস্য ও দুই নম্বর সদস্য অর্থাৎ, অনুরূপ পাঁচজন যৌথভাবে প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।

আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ইউপিতে ভোটের দিন রেখে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মোট ছয় ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে এবারই প্রথম দলীয় প্রতীকে লড়বেন চেয়ারম্যান পদপ্রার্থীরা। তবে মেম্বার পদে আগের মতোই নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইউপি নির্বাচনে প্রার্থী হতে বিএনপিতে নতুন নিয়ম

আপডেট টাইম : ১২:০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬