ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

সাকিবের দুঃখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫০৪ বার

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসে খেলছেন সাকিব ও রবি বোপারা। শুক্রবার শারজাহতে লাহোর কালান্দার্সের বিপক্ষে ব্যাটে ব্যর্থ হয়েছেন সাকিব, পাননি বোলিংয়ের সুযোগ। কিন্তু বোপারার অসাধারণ নৈপুণ্যে করাচি জিতেছে ২৭ রানে। এ কারণে দুঃখটাই থেকে গেল সাকিবের।

একই টি-টোয়েন্টিতে অর্ধশত করে ও ৬ উইকেট নিয়ে সাকিব আল হাসান ও অ্যান্ড্রু হলের কীর্তি ছুঁলেন করাচি কিংসের ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা।

চার নম্বরে নেমে ৪৩ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বোপারা। এরপর স্লো মিডিয়াম পেসে ধ্বংস করেন লাহোরের ব্যাটিং। টি-টোয়েন্টির সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান ক্রিস গেইলকে ফিরিয়ে শুরু করেছিলেন তিনি। এরপর এক এক করে শিকার করেন আরো ৫ ব্যাটসম্যানকে। শেষ পর্যন্ত ৪ ওভারে ১৬ রান দিয়ে ৬ উইকেট।

৬ উইকেট নেয়ার ২২তম নজির এটিই প্রথম। তবে ৬ উইকেটের সঙ্গে একই ম্যাচে অর্ধশত করার কৃতিত্ব ছিল বোপারার আগে মাত্র দুজনের।

প্রথমবার তার মতো পারফরম্যান্স দেখিয়েছিলেন অ্যান্ড্রু হল। ২০০৮ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে নর্দাম্পটনশায়ারের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে ৫১ বলে করেছিলেন অপরাজিত ৬৬। এরপর মিডিয়াম পেসে নিয়েছিলেন ২১ রানে ৬ উইকেট।

এর পরের কীর্তি ছিল সাকিবের। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সিলেটে ২৮ বলে করেছিলেন অপরাজিত ৫৭। পরে বল হাতে ৬ উইকেট নিয়েছিলেন ১৮ রানে।

টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন আরো একবার। ২০১৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে সাকিব ৬ উইকেট নিয়েছিলেন মাত্র ৬ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটি ছিল দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড।

টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড ইংলিশ অলরাউন্ডার আরুল সুপিয়াহর। ৫ রানে নেন ৬ উইকেট। সেরা বোলিংয়ের তালিকায় ১৬ রানে ৬ উইকেট নিয়ে নয় নম্বরে বোপারা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

সাকিবের দুঃখ

আপডেট টাইম : ১১:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬