ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৬১৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ কোভিড-১৯ মহামারিতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬১৯ জন। এই সময়ে ১৫৯৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ অবস্থা জানাতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪৩৫ জনের মৃত্যু হল।

আর নতুন আরও ৬১৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৬৮ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৬১৯

আপডেট টাইম : ০৪:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১