ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র: কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতিসংঘের কাছ থেকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেতে যাচ্ছে। এটি আমাদের জন্য গর্ব ও অহংকারের।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন হেনরি কিসিঞ্জার। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ম্যাকনামারা বাংলাদেশে এসে বলেছিলেন, বাংলাদেশ হয়তো স্বাধীন দেশ হিসেবে টিকে থাকবে না। স্বাধীন দেশ হিসেবে টিকে থাকলেও চিরদিন বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে থাকবে। অনেক অর্থনীতিবিদ বলেছিলেন বাংলাদেশ যদি উন্নয়ন করে তাহলে পৃথিবীর সব দেশই উন্নয়ন করবে। কিন্তু আজকে প্রধানমন্ত্রী সবাইকে মিথ্যা প্রমাণ করে পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়।

তিনি বলেন, আগে আমাদের বাজেটে বিদেশি সাহায্য থেকে ১৫ থেকে ২০ শতাংশ আসতো। এখন সেটা শতকরা দুই শতাংশে নেমে এসেছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দেশের মানুষ এখনো তত বেশি শিক্ষিত ও সচেতন নয়। মানুষ যত বেশি সচেতন হবে, তত বেশি সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে। বর্তমান বাস্তবতায় সঠিক তথ্য বের করতে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি সময়ের পরিক্রমায় জাতীয় পরিসংখ্যান ব্যুরো আরো উন্নত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. পিকে মো. মতিউর রহমান। গেস্ট অব অনার হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. টোমো হুজুমি। অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ও উপ-মহাপরিচালক ঘোষ সুব্রত উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১