ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নতুন এসপি ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার অফিসের ভবন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নগরের ষোলশহর ২ নম্বর গেট মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে ভবনটি উদ্বোধন করেন তিনি।

জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিষ্ঠালগ্ন থেকেই ষোলশহর ২নং গেটের এই এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের অবস্থান…। কিন্তু ভবনটা পুরনো ও সংকীর্ণ হওয়ায় বেশ কয়েকবছর আগে থেকেই নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়। জেলা পুলিশের প্রস্তাবনা মোতাবেক নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে আদেশ পায় গণপূর্ত অধিদফতর। চার তলার এই ভবন নির্মাণে মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকা।

গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে জেলা পুলিশ সুপার ভবনটি ছয় তলা বিশিষ্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে চার তলা পর্যন্ত নির্মাণ করার অনুমতি দেয় গণপূর্ত অধিদফতর। সেই হিসেবে চার তলা নির্মাণ কাজ শেষ করা হয়েছে। বাকি দুই তলা প্রয়োজন হলে নতুন করে বরাদ্দ সাপেক্ষে করা হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এ. বি. এম ফজলে করিম, মোসলেম উদ্দিন চৌধুরী, আবু রেজা নদভী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নতুন এসপি ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১